ইউনিকোড একটি আন্তর্জাতিক বর্ণ সংকেত নির্ধারণি ব্যবস্থা। সকল ভাষাকে একটি সার্বজনীন মানদন্ডে নিয়ে আসা ছিল ইউনিকোডের মূল লক্ষ্য। ইউনিকোড বিশ্বের প্রতিটি ভাষার প্রতিটি বর্ণর জন্য একটি করে নম্বর প্রদান করে ফলে কম্পিউটারে একটি ভাষা অন্য একটি ভাষার সাথে সংঘর্ষ হয় না। যেহেতু কম্পিউটার শুধু বোঝে সংখ্যা দিয়ে এবং ইউনিকোডের সাহায্যে ভাষাকে সংখ্যায় রূপান্তর দেয়া হয়, তাই কম্পিউটারের সাথে আমরা যে কোন ভাষায় কথা বলতে পারি।
১. ওয়েব পেজ কি? উত্তরঃ ওয়েব পেজ হলো এক ধরণের ওয়েব ডকুমেন্ট যা World Wide Web (WWW). ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। ২. ওয়েব কী? উত্তরঃ ওয়েব হলো ইন্টারনেট ব্যবহার করার একটি পথ বা ইন্টারনেটের একটি অ্যাপ্লিকেশন। ৩. ডোমেইন নেম কী? উত্তরঃ ক্যারেক্টার ফর্মে দেওয়া কম্পিউটারে এরূপ নামকে ডোমেইন নেম বলে। ৪. টপ লেভেল ডোমেইন কাকে বলে? উত্তরঃ ডোমেইন নেমের ডট এর পরের অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়। ৫. edu দ্বারা কী বোঝায়? উত্তরঃ edu দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান বুঝায়। ৬. ওয়েব পেইজ ডিজাইন কী? উত্তরঃ ওয়েবপেজ হলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত বিভিন্ন সার্ভারে (বড় ক্ষমতা সম্পন্ন কম্পিউটার) রক্ষিত ফাইল, যা হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজের (HTML) ওপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্ট। ওয়েব ডিজাইন হলো নির্দিষ্ট বিষয় নির্ধারণ, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েবপেজ প্রদর্শন- এ তিনটি বিষয়ের সম্মিলিত রূপ। ৭. ওয়েব সাইটের কাঠামো কাকে বলে? উত্তরঃ যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্ত উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলো। সমগ্র বিশ্বের নেটওয়...
Comments
Post a Comment